• লিড নিউজ
  • রাজনীতি

ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপি নেতারা

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল। সাড়ে তিনটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করছেন

জানা গেছে, বিকাল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন এই বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে যোগ দিতে দেখা গেছে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, বেগম সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরীকে।

ছাত্র-জনতার তীব্র গণ আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওইদিন অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে দেশ পরিচালনার কথা জানান সেনাপ্রধান ওয়াকার-ওজ-জামান।

গত বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে রাতে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। শপথ নেয়ার পর বিএনপির সঙ্গে ড. ইউনূসের এটিই প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo