• তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে ভিডিও কলে যুক্ত হল এআই ফিল্টার

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ বর্তমানে মেটা মালিকানাধীন জনপ্রিয় মেসজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বিশ্বের কয়েকশ কোটি মানুষ। যার ফলে ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক নতুন ফিচার যুক্ত করছে প্ল্যাটফর্মটি। এরই ধারাবাহিকতায় প্রযুক্তির সবচেয়ে বড় আবিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও (এআই) যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ।অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সাজানো এই চ্যাটবট নিয়ে তুঙ্গে চর্চা সামাজিক মাধ্যমগুলোতে।

ব্যবহারকারীদের নানা প্রশ্নের জবাব দেওয়া থেকে শুরু করে মনের মতো ছবি তৈরি,সবই এখন করছে এআই। এবার সেই তালিকায় আরও এক নতুন সুবিধা যোগ করছে মেটা। মেটা এআই-এ এবার পাওয়া যাবে ভয়েস চ্যাট সুবিধাও। এর আগে চ্যাটজিপিটি, গুগল জেমিনি ও অন্যান্য চ্যাটবটের ক্ষেত্রে এটি চালু হলেও হোয়াটসঅ্যাপে তা সহজ ছিল না।এছাড়াও ভিডিও কল আরও আকর্ষণীয় করার লক্ষ্যেও কাজ করছে হোয়াটসঅ্যাপ। যোগ করা হচ্ছে অগমেন্টেড রিয়ালিটি তথা এআই ফিল্টার। যার সাহায্যে স্ন্যাপচ্যাটের মতোই ফিল্টারের সুবিধা নিতে পারবেন ব্যবহারকারীরা।

ইউজাররা ভিডিও কল চলাকালীন নিজেদের মুখে এআই ফিল্টার লাগাতে পারেন। সেই সঙ্গে নানা ধরনের এফেক্টসও বেছে নেওয়ার সুযোগ পাবে। এতে ত্বক মসৃণ দেখানোর টুল এবং কম আলোয় উন্নত দৃশ্যমানতার জন্য লো লাইট মোডের মতো সুবিধা থাকবে। কেবল নিজের মুখই নয়, ব্যাকগ্রাউন্ডও এডিট করা যাবে। ব্যাকগ্রাউন্ড এডিটিং টুলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারবেন। আবার ব্যাকগ্রাউন্ড ব্লার করার অপশনও রয়েছে।

মন্তব্য (০)





image

ফোনের ব্যাটারি ও ডেটা খরচ কমাতে যে ৫ সেটিংস বন্ধ করবেন

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে এমন অনেক ফিচার থাকে, যেগুলো সবসময় ব্য...

image

ইনস্টাগ্রামের নতুন ফিচার, ট্যাগ করা পোস্টও দেখাবে প্রোফাইলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের প্রোফ...

image

অ্যাকাউন্ট ছাড়াই দেওয়া যাবে কল, নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও শিগগিরই অডিও ও ...

image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে আশির দশকের ছবির ছড়াছড়ি, বানাবেন যেভা...

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকট...

image

এআইয়ের ক্যামেরায় ফিরে এসেছে আশির দশক

নিউজ ডেস্কঃ ধরুন একটি পুরোনো অ্যালবাম খুলেছেন। ছবিতে আপ...

  • company_logo