• তথ্য ও প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ফোনে যুক্ত হল রিলস দেখার নতুন ফিচার

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড ফোনে রিলস দেখার নতুন ফিচার নিয়ে এলো গুগল। এখন স্কুল চলাকালীন আর কোনো রকম রিল দেখতে পাবে না পড়ুয়ারা।স্কুল টাইম নামের একটি ফিচারের মাধ্যমে গুগলে এই সুবিধা পাওয়া যাবে। গুগল জানিয়েছে, শিশুরা যাতে সামাজিক মিডিয়া দ্বারা বিভ্রান্ত না হয়ে স্কুল চলাকালীন পড়াশোনায় মন দিতে পারে সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই উদ্দেশ্যে গুগল চলতি বছরের শুরুতে ফিটবিট এস এলটিই স্মার্টওয়াচগুলোতে স্কুল টাইম ফিচার চালু করেছিল। এবার অ্যান্ড্রয়েড ফোন, ট্যাবলেট এবং স্যামসাং গ্যালাক্সি ওয়াচসহ কিছু নির্বাচিত প্রোডাক্টে এই ফিচার উন্মুক্ত করলো।

এই ফিচার বাবা-মাকে তাদের সন্তানের ডিভাইসকে স্কুল চলাকালীন সীমিত কার্যকারিতাসহ একটি ডেডিকেটেড হোম স্ক্রিন সেট করার অনুমতি দেয়। এছাড়াও ফ্যামিলি লিঙ্ক প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপের মাধ্যমে অভিভাবকরা সিডিউল তৈরি করতে এবং স্কুলের সময় কোন কোন অ্যাপ অ্যাক্সেস যোগ্য তা বেছে নিতে পারেন। আবার তারা নির্দিষ্ট পরিচিতি তালিকা থেকে কল বা মেসেজ পাঠানোর অনুমতিও দিতে পারেন।

শিশুরা একটু বড় হওয়ার পরেই তাদের প্রযুক্তির ব্যবহার বিকশিত হয়। তাই কিশোর-কিশোরীদের ইন্টারনেট ব্যবহার করার সময় সর্বদাই তত্ত্বাবধানের প্রয়োজন। এই কথা চিন্তায় রেখেই গুগল বিভিন্ন বয়স এবং বিকাশের পর্যায় অনুযায়ী বিভিন্ন ধরনের সেটিংস অফার করে।

খুব শিগগিরই ইউটিউবে এমন নতুন ফিচার আসছে। যেটি কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টের সাথে অভিভাবকদের অ্যাকাউন্ট লিঙ্ক করার অনুমতি দেবে। এর মাধ্যমে অভিভাবকরা নিজেদের সন্তানের অনলাইন কার্যকলাপ-এর উপর নজর রাখতেও পারবেন।

মন্তব্য (০)





image

ফোনের ব্যাটারি ও ডেটা খরচ কমাতে যে ৫ সেটিংস বন্ধ করবেন

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে এমন অনেক ফিচার থাকে, যেগুলো সবসময় ব্য...

image

ইনস্টাগ্রামের নতুন ফিচার, ট্যাগ করা পোস্টও দেখাবে প্রোফাইলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের প্রোফ...

image

অ্যাকাউন্ট ছাড়াই দেওয়া যাবে কল, নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও শিগগিরই অডিও ও ...

image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে আশির দশকের ছবির ছড়াছড়ি, বানাবেন যেভা...

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকট...

image

এআইয়ের ক্যামেরায় ফিরে এসেছে আশির দশক

নিউজ ডেস্কঃ ধরুন একটি পুরোনো অ্যালবাম খুলেছেন। ছবিতে আপ...

  • company_logo