ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগ মোড় দখলে নিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার (৫ আগস্ট) বেলা ১টার পর থেকে শাহবাগের উদ্দেশ্য আসতে থাকে আন্দোলনকারীরা। এ সময় বিক্ষিপ্তভাবে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে এসে জড়ো হয়।
আন্দোলনকারী সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে। শাহবাগ মোড়ে পুলিশ দেখা যায়নি।
জানা গেছে, রামপুরা, কাকরাইল ও বেইলী রোডের দিক থেকে আন্দোলনকারী শাহবাগের দিকে যাচ্ছেন।
এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর উত্তরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীরা সড়কে নেমে আন্দোলন চালিয়েছে যাচ্ছে।
নিউজ ডেস্ক : উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প...
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।...
নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি সন্দেহে ধড়পাক...
নিউজ ডেস্ক : বাধ্য হয়ে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়ে...
নিউজ ডেস্ক : শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন প...

মন্তব্য (০)