• বিনোদন

প্রকাশ্যে সাংবাদিককে হুমকি দিলেন অভিনেতা জন আব্রাহাম

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ মাঝে মধ্যে সামাজিকমাধ্যমের বদৌলতে তারকাদের ‘অন্য’ মেজাজ ভাইরাল হয়। এবার মেজাজ হারালেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। তবে এবার সংবাদ সম্মেলনে তিনি মেজাজ হারালেন। জনৈক সাংবাদিককে রীতিমতো হুমকি দিয়ে বললেন— যদি আপনি ভুল হন, তা হলে কিন্তু আমি আপনাকে টুকরো টুকরো করে ফেলব।‘বেদা’ ছবির মাধ্যমে আবারও জোরালো অ্যাকশন অবতারে পর্দায় হাজির হচ্ছেন অভিনেতা জন আব্রাহাম।

এ মুহূর্তে তার নতুন ছবি ‘বেদা’র প্রচার নিয়ে ব্যস্ত তিনি। সম্প্রতি ‘বেদা’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জনৈক সাংবাদিকের এক প্রশ্নে মেজাজ হারান অভিনেতা জন। সাংবাদিকের উদ্দেশে এ অভিনেতা বলেন, ছবি না দেখে কীভাবে সিদ্ধান্ত নিচ্ছেন? আগে ছবিটি দেখুন, তারপর যা বলার বলবেন, মেনে নেব। জন আরও বলেন, কিন্তু তার পর যদি আপনি ভুল হন, তা হলে কিন্তু আমি আপনাকে টুকরো টুকরো করে ফেলব।

সামাজিকমাধ্যমে সাংবাদিককে হুমকির এ ঘটনা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। যদিও সবটাই হাসিমুখে বলেছেন বলে জানান এ অভিনেতা। ওই সাংবাদিক অভিনেতার কাছে জানতে চেয়েছিলেন— অভিনেতা পর পর একই ধরনের ছবিতে কেন অভিনয় করছেন? গত বছর ‘পাঠান’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ‘বেদা’ ছবির ট্রেলারেও অভিনেতার অ্যাকশন অবতার প্রকাশ্যে এসেছে। তাই তাকে এমন প্রশ্ন করা হয়। 

 

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo