• শিক্ষা

কুমিল্লায় সড়কে গণমিছিলে শিক্ষার্থীদের ঢল

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে দোয়া ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে তা পুলিশ লাইনস রেসকোর্স হয়ে নগরীর শাসনগাছা এলাকা হয়ে আবার রেসকোর্স এলাকায় আসে। এ সময় শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশ নেন। 

মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আবু সাইদের রক্ত বৃথা যেতে পারে না’, ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার’। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মো. মাসুম বলেন, তারা আগে থেকে কর্মসূচি দিয়ে গণমিছিলে অংশগ্রহণ করেছেন। এই গণমিছিলে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শিবেন বিশ্বাস জানান, শিক্ষার্থীরা গণমিছিল করেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরাও মিছিল করেছে। তবে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo