• লিড নিউজ
  • তথ্য ও প্রযুক্তি

ফোনে জালিয়াতির ঘটনা ঠেকাতে এআই প্রযুক্তি ব্যবহার করবে গুগল

  • Lead News
  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কয়েক বছর থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে হ্যাকিং ও জালিয়াতির ঘটনা বাড়ছে। এ নিয়ে এবার উদ্যোগী হয়েছে গুগল। ভুয়া কল ঠেকাতে এআই প্রযুক্তি ব্যবহার করবে গুগল। নতুন এই ফিচার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।জানা গেছে, গুগল একটি এআই এর মাধ্যমে পরিচালিত স্ক্যাম ডিটেকশন ফিচার তৈরি করছে। স্প্যাম ও স্ক্যাম কল শনাক্ত করতে জেমিনি ন্যানো এআই আনছে গুগল। 

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্প্যাম কল বন্ধ করার পাশাপাশি রিপোর্ট ও ব্ল্যাকলিস্টের অপশন পাবেন। নতুন এআই ফিচার কল প্যাটার্ন, ভয়েসসহ একাধিক পদ্ধাতিতে হ্যাকারদের শনাক্ত করবে।গুগল এআই সিস্টেমে কোনো কল সন্দেহজনক মনে হলে ব্যবহারকারীরা আগেই সতর্ক হতে পারবেন। সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থাও নিতে পারবেন ব্যবহারকারীরা। 

এই ফিচারের মাধ্যমে তারা ম্যানুয়ালি স্ক্যাম কল রিপোর্ট করার অপশনও পাবেন। বর্তমানে ট্রুকলারে এমন কিছু ফিচার থাকলেও গুগলের নতুন এই ফিচার অনেকটা ব্যতিক্রম।

মন্তব্য (০)





image

ফোনের ব্যাটারি ও ডেটা খরচ কমাতে যে ৫ সেটিংস বন্ধ করবেন

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে এমন অনেক ফিচার থাকে, যেগুলো সবসময় ব্য...

image

ইনস্টাগ্রামের নতুন ফিচার, ট্যাগ করা পোস্টও দেখাবে প্রোফাইলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের প্রোফ...

image

অ্যাকাউন্ট ছাড়াই দেওয়া যাবে কল, নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও শিগগিরই অডিও ও ...

image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে আশির দশকের ছবির ছড়াছড়ি, বানাবেন যেভা...

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকট...

image

এআইয়ের ক্যামেরায় ফিরে এসেছে আশির দশক

নিউজ ডেস্কঃ ধরুন একটি পুরোনো অ্যালবাম খুলেছেন। ছবিতে আপ...

  • company_logo