• রাজনীতি

তারেক রহমান বিদেশে বসেই সরকার পতনের নানা ষড়যন্ত্র করছে: প্রাণিসম্পদ মন্ত্রী

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: প্রানী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি বলেছেন, কোটা আন্দোলনের নামে যদি রাস্তাঘাট বন্ধ করা হয়, জানমালে ক্ষতি করা হয়, তবে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার ( ২ই আগষ্ট)  দুপুরে মন্ত্রী ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দান কালে একথা বলেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দলের সাথে থেকে কোন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হলে তাদের ছাড় দেয়া হবে না। মন্ত্রী বলেন, কোটা আন্দোলনের নামে সরকার পতনের চেষ্টা করা হয়েছিল। আর সেখানে বিশৃঙ্খলা কারীদের অর্থের যোগান দিয়েছেন বিদেশে থেকে তারেক রহমান।

তারেক রহমান বিদেশে  বসেই সরকার পতনের নানা ষড়যন্ত্র করছে। উপজেলা অডিটরিয়ামে বোয়ালমারী উপজলার আওয়ামী লীগের সভাপতি মোশাসররফ হোসেন মুসা সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক পিকুল মৃধা, পৌর মেয়র সেলিম রেজা, যুগ্ম সম্পদক মোশাররফ চৌধুরী সহ উপজেলা আওযামীলীগ ও এর সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী বোয়ালমারী উপজেলা পরিষদের পুকুরে নানা ধরনের মাছের পোনা অবমুক্ত করেন।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo