• রাজনীতি

বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরগঞ্জ যুবলীগের বিক্ষোভ সমাবেশ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দেশব্যাপী বিএনপি-জামাত শিবিরের হত্যা নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও চোরাগোপ্তা হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের পক্ষ থেকে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরগঞ্জ থানা রোড থেকে একটি বিশাল মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়। 

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমনের সঞ্চানলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, সদস্য আবুল মুনসুর। 

এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বকর ছিদ্দিক দুলাল ভূইয়া, আব্দুল গণী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ওয়ালীউল্লাহ রাসেলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo