• শিক্ষা

 বাকৃবি শিক্ষকদের মৌন মিছিল

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ডাকা দেশব্যাপী 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকবৃন্দ মৌন মিছিলের আয়োজন করে। সাধারণ শিক্ষকদের ব্যানারে বিভিন্ন অনুষদের প্রায় ৫০জন শিক্ষক ওই মিছিলের অংশগ্রহণ করেন।

বুধবার (৩১ জুলাই ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন করিডোর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বাকৃবির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

গণ গ্রেফতার বন্ধ করা, মার্চ ফর জাস্টিসসহ বিভিন্ন প্লাকার্ড হাতে মিছিলে দেখা যায় শিক্ষকদের। এছাড়া অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়াসহ দেশব্যাপী সংগঠিত সহিংসতার নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন শিক্ষকরা। 

মিছিল শেষে কোটা আন্দোলনে অংশ নেওয়া নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। 

মন্তব্য (০)





image

সরকারি জাহেদা সফির মহিলা কলেজে একাদশ ও অনার্স প্রথম বর্ষে...

১

জামালপুর প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জামালপুরের সরকারি জাহে...

image

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর, যেভাবে দেখবেন

২

নিউজ ডেস্ক : চলমান বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্...

image

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দ...

৩

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএস...

image

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

৪

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...

image

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক ...

৫

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...

  • company_logo