• বিনোদন

অস্ত্রোপচার করতে যুক্তরাষ্ট্র যাচ্ছে শাহরুখ খান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো অ্যাকশনে ভরপুর সিনেমা দর্শককে উপহার দিয়েছেন শাহরুখ খান। মাঝে ২০২৪ সালের এ কয়টি মাস বিরতিতে কেটেছে। কয়েক মাস আগে আইপিএলের খেলা চলার সময় অতিরিক্ত গরমে ‘হিটস্ট্রোক’ হয় তার। দিন কয়েকের বিরতি নিয়ে কাজে ফেরেন তিনি।শিগগিরই অ্যাকশন হিরো হিসেবে আবার ধরা দিতে চলেছেন কিং খান। সিনেমার নাম কিং। যেখানে এই প্রথম সিনেমায় তার সঙ্গে অভিনয় করবেন মেয়ে সুহানা।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে সপরিবারে হাজির হন শাহরুখ খান। সম্প্রতি ফারহা খানের মায়ের দাফনেও গেছেন অভিনেতা; কিন্তু সব জায়গায় তার চোখে ছিল রোদচশমা। দিন-রাত এই রোদচশমা ব্যবহারের কারণ জানাল ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। চোখের সমস্যায় আক্রান্ত এই অভিনেতা। অস্ত্রোপচার করতে যুক্তরাষ্ট্র যাবেন তিনি।শোনা যাচ্ছে, আজই যাচ্ছেন শাহরুখ। কয়েক দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন অভিনেতা।

মুম্বাইয়ে চোখের চিকিৎসা করিয়ে সুরাহা হয়নি। অভিনেতার বাঁ চোখের সমস্যায় চিকিৎসা করাতে যাচ্ছেন আমেরিকায়।শোনা গিয়েছিল কিং সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। পরে জানা গেছে মুখ্য চরিত্রেই রয়েছেন তিনি। তার বিপরীতে খল চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে।পরিচালক সুজয় ঘোষের এ সিনেমার শুটিংও শুরু হয়েছে লন্ডনে। এর প্রযোজনায় রয়েছেন সিদ্ধার্থ আনন্দ।
 

 

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo