ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ কণ্ঠশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শিল্পীর ভাই মহিবুর রেজা জুয়েল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে হাসান আবিদুর রেজা জুয়েলের জানাজা হবে।
গত ২৩ জুলাই রাতে বাসায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় সংগীতশিল্পী জুয়েলের। অবস্থার অবনতি হলে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন। আজ তার মৃত্যু হয়। কণ্ঠশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল ১৯৮৬ সালে ঢাকায় চলে আসেন।
এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন। জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে। তার ১০টির বেশি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এরমধ্যে ‘এক বিকেলে’ অ্যালবামটি শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
বিনোদন ডেস্ক: মিস ইউনিভার্সের ৭৫তম আসরে ব্যস্ত সময় পার করছিল...
বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী...
বিনোদন ডেস্ক : ঢালিউড ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ অভিনেত্রী শবন...
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার দর্শকদের কাছে মৌসুমী ও ওমর সানী...
বিনোদন ডেস্ক: মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ...

মন্তব্য (০)