• বিনোদন

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন লেডি গাগা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের পর্দা উঠবে আজ। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১১ টায় প্যারিসের সিন নদীকে ঘিরে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠানে কী কী হতে যাচ্ছে বা কারা পারফর্ম করবেন, সেসব বিষয় নিয়ে এখনো কিছু খোলাসা করেনি আয়োজকরা।মূলত উদ্বোধনী অনুষ্ঠানের চমক ধরে রাখতেই তাদের মুখে কুলুপ এঁটে থাকা।

তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন ‘টাইটানিক’ সিনেমায় ‘মাই হার্ট উইল গো অন’ গান গেয়ে বিশ্বজোড়া খ্যাতি পাওয়া সেলিন ডিওন।একইসঙ্গে মার্কিন গায়িকা লেডি গাগাকেও অলিম্পিকের উদ্বোধনীতে পারফর্ম করতে দেখা যেতে পারে বলে জানা গেছে। অলিম্পিক উদ্বোধনীর আগে প্যারিসে দেখা গেছে এই গায়িকাকে।

এদিকে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মূল উপস্থাপক হিসেবে থাকবেন এনবিসির মাইক তিরিকো।তার সঙ্গে থাকবেন হোদা কোতব, সাবানা গুথরি ও মারিয়া টেলর। এছাড়া সংগীতশিল্পী কেলি ক্লার্কসনেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo