• লিড নিউজ
  • বিনোদন

শাফিন আহমেদের মৃত্যুতে যা লিখলেন পরীমনি

  • Lead News
  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের দীর্ঘ সময়ের ভোকাল, সুরকার ও গীতিকার শাফিন আহমেদ মারা গেছেন।যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টার পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য মানাম আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।শাফিন আহমেদের চলে যাওয়ায় বিষাদে ভরেছে চিত্রতারকাদের টাইমলাইন।  ঢাকাই সিনেমার তারকা পরীমনিও হয়েছেন শোকস্তব্ধ। মাঝরাতে কিংবদন্তি এই ব্যান্ডতারকাকে নিয়ে তিনি পোস্ট দিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পরীমনি ফেসবুকে নিজের বিষণ্ণ বদনের একটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘আজ জন্মদিন তোমার হয়ে রয়ে যাবে চিরকাল। জন্মদিনের গান হয়ে বেঁচে থাকুক তার চলে যাওয়া।’

তিনি আরও লিখেছেন, ‘প্রিয় শাফিন আহমেদ আমরা আপনাকে মিস করব সারা জীবন।’ এর আগে শাফিনকে নিয়ে শোক প্রকাশ করেছেন আরও অনেকে। নিজের ফেসবুকে তার গানের কয়েকটি লাইন তুলে দিয়ে জেমস লিখেছেন, ‘চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্না/ যদি বলি ফুল তবুও হবে ভুল/ তোমার তুলনা হয় না।’

 

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo