• কূটনৈতিক সংবাদ

কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ঃ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চলমান কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা এ বিষয়ে  কোনো মন্তব্য করতে রাজি নই।

 বৃহস্পতিবার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এসব কথা বলেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন তিনি।  

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা এ বিষয়ে  কোনো মন্তব্য করতে রাজি নই। আমরা বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাই। সহিংসতায় প্রাণ ও সম্পদহানি হয়ে থাকে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ সরকারের এ সমস্যা সমাধানের সক্ষমতা রয়েছে।

আরেক প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরে উন্নয়ন সহায়তা প্যাকেজ নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশকে সহায়তা দেয়ার বিষয়টি উল্লেখ করেছেন। তবে কোন কোন খাতে সহায়তা দেয়া হবে, সে বিষয় ঠিক করতে উভয় পক্ষ কাজ করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮-১০ জুলাই চীন সফর করেন। সে বিষয়ে আলোচনা করতে চীনা রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভলকার তুর্কের সাক্ষাৎ

১

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে ন...

image

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান...

২

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...

image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্...

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রধানমন্...

image

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভ...

৫

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ন...

  • company_logo