ছবিঃ সিএনআই
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে আগামীকাল বুধবার (১৮ জুলাই) বেলা ১২টার মধ্যে সকল আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুলাই) বাকৃবির সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ওই নির্দেশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ মো অলিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ১৭ জুলাই বাকৃবির সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ১৮ জুলাই বেলা ১২টার মধ্যে সকল শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হলো।
জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...
নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...
রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...
নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

মন্তব্য (০)