• উদ্যোক্তা খবর

ঈশ্বরগঞ্জে দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাট অধিদপ্তরের ও উপজেলা প্রশাসনের আয়োজনে 'উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পাট উন্নয়ন কমিটির সভাপতি সারমিনা সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চাষীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা পাট উন্নয়ন অফিসার আজমত উল্লাহ আকন্দ। 

এ সময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃর্ষি কর্মকর্তা রিপা রানী চৌহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ খান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শামীম আহম্মেদ প্রমুখ। এ সময় উপজেলার ৭৫ জন পাটচাষী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে চাষীদের উদ্দেশ্যে বলেন, ঈশ্বরগঞ্জের মাটি পাট চাষে উপযোগী, তাই আপনারা বেশি বেশি করে পাট চাষ করবেন, পাট চাষ করতে বেশি খরচা হয় না। দেশে পাট বীজ উৎপাদন করুন বিদেশি নিম্নমানের পাটবীজ বর্জন করুন, আপনাদের পাট ও পাটবীজ উৎপাদন করতে কোনো রকম সমস্যা মনে হলে উপজেলা পর্যায়ের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবেন।

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo