• শিক্ষা

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ কৃষি বিষয়ক ডিগ্রি প্রদানকারী ৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ওই ভর্তি পরীক্ষাটি আগামী ২০ জুলাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

সোমবার (১৫ জুলাই) বেলা ১১ টার দিকে কৃষিগুচ্ছ ভর্তি কার্যক্রমের নেতৃত্বে থাকা চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস (সিভাসু) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে জুম মিটিংয়ে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিভাসুর জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র উপপরিচালক খলিলুর রহমান।খলিলুর রহমান বলেন, অনিবার্য কারণবশত কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত হয়েছে। পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা প্রসঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা অবস্থান জানিয়েছেন। তারা বলেন, সর্বজনীন পেনশন বা প্রত্যয় স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ, শিক্ষকবৃন্দের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে চলমান সর্বাত্মক কর্মবিরতির প্রতিবাদে বাকৃবির শিক্ষকবৃন্দের পক্ষে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করা সম্ভব হচ্ছে না।

গত ১৪ জুলাই বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক আয়োজিত তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক ওই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান বাকৃবি শিক্ষক সমিতি। এছাড়া কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় বাকৃবি শিক্ষকবৃন্দের অংশগ্রহণ না করার বিষয়টিও সোমবার (১৫ জুলাই) এক জরুরী সভায় সমর্থিত হয়।

মন্তব্য (০)





image

সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধু...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে একক বক্তৃতা ও সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

সাবেক ছাত্রলীগ কর্মীসহ শিক্ষার্থীদের পেটালেন আম্মারসহ শিব...

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (...

image

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

নিউজ ডেস্ক : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশ...

image

নোবিপ্রবির ট্রেজারার হলেন পবিপ্রবি অধ্যাপক ড. মো. হাছান উ...

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo