• রাজনীতি

অপকর্মের জন্য কাউকে ছাড় দেওয়া হবে না: কাদের

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ‘প্রটোকল বাহিনী’র (বিতর্কিত নেতাকর্মীদের) সদস্যদের তিরস্কার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভবিষ্যতে তারা যেন নেতাদের নাম ভাঙ্গি কোনো ধরনের অপকর্ম না করে, সেজন্য কঠোরভাবে সতর্ক করেন তিনি। 

সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা। 

এই বৈঠক শেষে নিজ দপ্তরে অভিযুক্ত ওইসব ‘প্রটোকল বাহিনী’র সদস্য নাহিদ কামাল পলাশ, পরশ খান শাকিব, ওয়ালিউর রহমান বুলেট, নাজমুল মুন্সিসহ কয়েকজনের দিকে আঙ্গুল তুলে তিনি বলেন, দেখো তোমাদের নামে পত্রিকায় কি লিখেছে!  প্রটোকল বাহিনী’র সদস্যদের তিরস্কারও করেন তিনি।  তবে তথাকথিত প্রটোকল বাহিনীর প্রধান মাহমুদুল আসাদ রাসেল এসময় উপস্থিত ছিলেন না।
 
ওবায়দুল কাদের  বলেন, এদের কারণে হাটা চলা করতে পারি না। গাড়িতে উঠতে-বসতে এবং গাড়ি থেকে নামতে এরা সবসময় ঘিরে ধরে ছবি তুলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়ে অপকর্ম করে। এইসব অপকর্মের জন্য কাউকে ছাড় দেওয়া হবে না।

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, কখন থেকে এই বাহিনীর দৌরাত্ম্য বেড়েছে সেটা আমাদের জানতে হবে। এদের কারণে দলের ক্ষতি হচ্ছে। 

সম্প্রতি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সংগ্রহের কাজে যান যুগান্তরের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম।  এসময় তার উপর অতর্কিত হামলা করে দলটির এক শীর্ষ নেতার প্রটোকল বাহিনী’র লিডার হিসেবে পরিচিত  মাহমুদুল আসাদ রাসেল। 

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo