• স্বাস্থ্য

টাঙ্গাইলে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া রোধে জেলা পুলিশের ক্লিনিং স্যাটারডে পালন

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া 'সহ অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধকল্পে জেলা পুলিশ ক্লিনিং স্যাটারডে পালন করেছে। ১৩ জুলাই শনিবার টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মোঃ গোলাম সবুর (পিপিএম সেবা) এর দিক নির্দেশনায় জেলা পুলিশের সকল থানা ও ইউনিটে এক যোগে "ক্লিনিং স্যাটারডে" পালিত হয়েছে। চলমান বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া 'সহ অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি রোধকল্পে টাঙ্গাইল জেলা পুলিশের পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয় ক্যাম্পাসে জেলা পুলিশের পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম "ক্লিনিং স্যাটারডে" অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল  জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত কয়েকটি দল পুলিশ লাইন্স ব্যারাক, পুকুরপাড়, কোয়ার্টার এরিয়া, রিজার্ভ অফিস, যানবাহন শাখা, রেশন স্টোর 'সহ বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এছাড়া জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ (ওসি)দের নেতৃত্বে স্ব স্ব থানা এবং প্রত্যেক ইউনিটের ইউনিট ইনচার্জদের নেতৃত্বে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমন্বয়ে থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও সকল ইউনিট ক্যাম্পাস, ব্যারাক ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এ প্রসঙ্গে টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার 

মোঃ গোলাম সবুর পিপিএম বলেন, বর্তমান সময়ে ডেঙ্গুর প্রভাব বিস্তার পাওয়ায় জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্যরা তাদের কর্মক্ষেত্র পরিস্কার পরিচ্ছন্ন করছে। বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া 'সহ অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি রোধে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই। বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে জেলা পুলিশ, টাঙ্গাইল এই ধারা অব্যাহত থাকবে এবং সেই সাথে সকলকে তাদের নিজ নিজ বাসা বাড়ির আশ পাশের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। উল্লেখ্য জেলা পুলিশ, টাঙ্গাইল এর সকল ইউনিট পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম "ক্লিনিং স্যাটারডে" সম্পন্নঃ করেন।

মন্তব্য (০)





image

‎হাম এড়াতে ঈদে শিশুদের নিয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ জনস...

নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে গণপরিবহনে বাড়তি ভিড়, অবাধ য...

image

হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ...

image

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট ৫০০ ছ...

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও...

image

হাম ও উপসর্গে মোট মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

নিউজ ডেস্কঃ দেশে সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ...

image

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছু...

নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১...

  • company_logo