ফাইল ছবি
রংপুর ব্যুরোঃ চলমান কোটা বিরোধী আন্দোলন যৌক্তিক মন্তব্য করে বিরোধীদলীয় নেতা জিএম কাদের বলেন, কর্মক্ষেত্রে মেধাকে মূল্যায়ন করতে সীমিত আকারে নারী এবং প্রতিবন্ধী কোটা রেখে সব কোটা বাতিল করা উচিত।এছাড়া স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে নাতি পুঁতির জন্য মুক্তিযোদ্ধা কোটাও বহাল রাখার কোন যৌক্তিকতা নেই বলে জানান জিএম কাদের।
বৃহস্পতিবার বিকেলে রংপুর সেনপাড়ার স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন জাপার চেয়ারম্যান। এসময় তিনি আরও বলেন ,পরিস্থিতি বিবেচনা এবং জনমতে দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোটা আন্দোলনকারীদের পক্ষে। তাই কোটার মাধ্যমে বিভাজন সৃষ্টি না করে আন্দোলনকারীদের সব দাবি-দাওয়া দ্রুত মেনে নেয়া উচিত বলে জানান জিএম কাদের।
আবেদ আলীদের মতো দুর্নীতিবাজদের প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকার একটা সুবিধাভোগী এবং সুবিধাবাদী দুর্নীতিবাজ গোষ্ঠী তৈরি করছে।বরাবরই এসব দূর্নীতিবাজদের আবার পৃষ্ঠাপোষকতাও করে যাচ্ছে তারা।ফলে দুর্নীতি করে রাতারাতি টাকার কুমির হয়েও আইনের ফাক ফক্কর দিয়েও পার পেয়ে যাচ্ছে দেশের হাজারও মহারথী দুর্নীতিবাজরা।
এই ধারার ভবিষ্যৎ ভালো না। তাই দুর্নীতিবাদের রুখতে সরকারকে আরও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান সংসদের বিরোধী দলের এই নেতা।এসময় উপস্থিত ছিলেন জাতীয় পাটির জেলা ও মহানগরের নেতাকমীরা।
নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...
নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...
নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...
নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...
নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

মন্তব্য (০)