• শিক্ষা

কোটা বাতিলের দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ সব ধরনের সরকারি চাকরিতে নিয়োগের কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা- রংপুর মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুর বারোটা থেকে দুইটা পযন্ত বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা ঢাকা-রংপুর মহাসড়কে অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় লেনে দূরপাল্লার বাসসহ অন্যান্য যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়।এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।তবে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষাথী।

এর আগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোম্পাসের মুর‌্যাল থেকে একটি মিছিল নিয়ে আসে শিক্ষাথীরা।এই মিছিলটি নগরীর মডান মোড়ে ঢাকা-রংপুর মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখেন। বুধবার (১০জুলাই) দুপুর ১২টা থেকে দুইটা পযন্ত অবরোধ করে। এতে নগরীর গুরুত্বপূর্ণ  এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে মানুষ। শিক্ষাথীরা ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’,‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’ এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
শিক্ষাথী রাজ্জাক,পলাশ,জুয়েলবলেন, সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। আমরা শিক্ষার্থী হয়ে চুপ থাকতে পারলাম না। 

কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সড়কে অবস্থান করছি। আমাদের এই কর্মসূচি চলতে থাকবে। দাবি  আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।
টানা আন্দোলন করে আসছে রংপুর বেগম রোকেয়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও অবস্থান কর্মসূচি পালন করে আসছে তারা। 

মন্তব্য (০)





image

সরকারি জাহেদা সফির মহিলা কলেজে একাদশ ও অনার্স প্রথম বর্ষে...

১

জামালপুর প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জামালপুরের সরকারি জাহে...

image

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর, যেভাবে দেখবেন

২

নিউজ ডেস্ক : চলমান বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্...

image

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দ...

৩

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএস...

image

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

৪

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...

image

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক ...

৫

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...

  • company_logo