• শিক্ষা

বাংলা ব্লকেডঃ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ দেশব্যাপী সকাল সন্ধ্যা "বাংলা ব্লকেড" কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন।

বুধবার (১০ জুলাই) সকাল ১০টা ৪৫ মিনিটে কর্মসূচির অংশ হিসেবে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী "তিস্তা এক্সপ্রেস" ট্রেনটি অবরোধ করেন বাকৃবির শিক্ষার্থীরা। এতে করে চতুর্থবারের মতো ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করলেন তারা।

এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে যা বাকৃবির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জব্বারের মোড়ে গিয়ে শেষ হয়। 

আন্দোলনরত শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কার চেয়ে এক দফা দাবি জানায়। তারা বলেন, "সরকারি চাকরির ৯ম থেকে ২০তম সকল গ্রেডে বৈষম্যমূলক সকল কোটা বাতিল করে শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠী, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা কোটা সর্বোচ্চ পাঁচ শতাংশ রাখতে হবে।" 

বাকৃবিতে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. ইরান মিয়া বলেন, বাংলাদেশের ছাত্রসমাজ কোটাপ্রথা নামক বৈষম্যের বিরুদ্ধে এক দফা দাবিতে সারাদেশে সকাল-সন্ধ্যা "বাংলা ব্লকেড" কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির আওতায় রয়েছে সড়কপথ ও রেলপথ। আমরা বাকৃবির সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচির সাথে সর্বসম্মতভাবে একাত্মতা পোষণ করেই রেলপথ অবরোধ করেছি।

আরেক সমন্বয়ক মাজহারুল ইসলাম তুষার বলেন, বাকৃবির একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বলতে চাই আমরা এক দফা এক দাবি ও বাংলা ব্লকেড কর্মসূচি অংশ নিয়েছি। আমাদের দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত আমরা কেও রাজপথ ছাড়বো না। 

আন্দোলনরত এক নারী শিক্ষার্থী মাশারাত মালিহা বলেন, আমরা এগিয়ে যাচ্ছি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছি। স্বাধীনতার এত বছর পরেও যদি কোনো কোনো গোষ্ঠীকে 'বিশেষ সুবিধা' প্রদান করতে হয় তা জাতি হিসেবে আমাদের দুর্বলতাকেই প্রকাশ করে। সত্যিকারের মুক্তিযোদ্ধারা এই দেশটাকে ভালোবাসেন। মা যেমন কখনো তার সন্তান দের মধ্যে বিভেদ করতে পারে না, তেমনি মুক্তিযোদ্ধারাও কখনো চাইবেন না যে তার বাংলা মায়ের সন্তানদের মধ্যে বৈষম্য তৈরি হোক। 

ওই শিক্ষার্থী আরো বলেন, দেশব্যাপী আন্দোলনে জনজীবন তীব্র দুর্ভোগে পড়ছে। আমরাও চাই আন্দোলনের কারণে আর যেন আমাদের পথে বসতে না হয়। অতি দ্রুত কোটা পদ্ধতির সংস্কার হোক এবং মেধাবীদের মুখে হাসি ফুটুক। 

এসময় শিক্ষার্থীরা হুশিয়ারি দিয়ে বলেন, কোটা সংস্কার সংক্রান্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। চাকরির ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে মেধাবীদের বঞ্চিত করলে এদেশের ছাত্রসমাজ কখনো মেনে নিবে না।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo