• বিনোদন

যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিরিজের অভিনেতা মাইক হেসলিন মারা গেছেন

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিরিজের অভিনেতা মাইক হেসলিন মাত্র ত্রিশ বছর বয়সে মারা গেছেন।  ২ জুলাই হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

‘লায়োনেস’, ‘দ্য হলিডে প্রপোজাল প্ল্যান’সহ বহু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তরুণ এই অভিনেতা।  

হেসলিনের দাম্পত্যসঙ্গী স্কটি ডায়নামো ইনস্টাগ্রামে এ খবর জানিয়ে লিখেছেন, হেসলিন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অনেক চেষ্টাতেও ফেরানো সম্ভব হয়নি। মরণোত্তর অঙ্গদান করে গেছেন মাইক। তার অঙ্গে জীবন বাঁচবে চারজন ব্যক্তির।  

ওই পোস্টে মাইকের সঙ্গে কিছু স্থিরচিত্র শেয়ার করেছেন স্কটি। যেখানে দেখা গেছে, গত নভেম্বরে তাদের বিয়ের মুহূর্তও।

ডায়নামো বলেন, প্রতিভাবান এবং নিঃস্বার্থ স্বভাবের হেসলিন ছিলেন আমার সবচেয়ে কাছের মানুষ। তবে সে যথেষ্ট সুস্থ সবল একজন মানুষ ছিলেন। হঠাৎ করে কেন এমন হলো সেই ব্যাখ্যা চিকিৎসকরা এখনো দিতে পারেননি।

হেসলিন কেবল অভিনেতাই ছিলেন না, পরিচালক, প্রযোজক ও লেখক হিসেবেও পরিচিত ছিলেন। ‘দ্য ইনফ্লুয়েন্সারস’ নামের একটি সিরিজ নির্মাণ করেছেন হেসলিন। এছাড়া প্যারামাউন্ট প্লাসের ‘লায়নেস’ ও লাইফ টাইমের ‘দ্য হলিডে প্রপোজাল প্ল্যান’ সিরিজের অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি।

‘ইয়ংগার’, ‘দ্য ইনফ্লুয়েন্সার’, ‘সেভেন ডেডলি সিনস’ এবং ‘ইউ আর নেভার অ্যালোন’র মতো জনপ্রিয় টিভি সিরিজে দেখা গেছে হেসলিনকে।

ওই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টিভি অঙ্গনে।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo