ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার বনানীতে দুরপাল্লার বাসের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭ জন।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, সোমবার দিনগত রাত ২টা ৫০মিনিটের দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহের যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে একজন মারা যান। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরো একজনের মৃত্যু হয়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, দুর্ঘটনায় মৃত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনলে তাদেরকে মর্গে রাখা হয়েছে। বাকি আহত ৯ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরো একজনের মৃত্যু হয় এবং একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলে বর্তমানে ৭জন বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
নিউজ ডেস্ক : উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প...
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।...
নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি সন্দেহে ধড়পাক...
নিউজ ডেস্ক : বাধ্য হয়ে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়ে...
নিউজ ডেস্ক : শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন প...

মন্তব্য (০)