• রাজনীতি

এখন বিএনপির নেতারা তারেক ভূতের কারণে পদ নিয়ে সংখ্যার মধ্যে আছেঃ সৈয়দপুরে পররাষ্ট্রমন্ত্রী

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী ভারত থেকে আসার পরে বিএনপি নানা ধরণের প্রশ্ন রাখছে। প্রথমে বললো ভারত থেকে আমরা চুক্তি করে এসেছি। অথচ ভারতের সাথে এই যাত্রায় কোন চুক্তি হয়নি, দশটি সমঝোতা স্মারক হয়েছে। তার মধ্যে চারটি নতুন, ছয়টি পুরোনো।

বিএনপির বড় বড় নেতারাও সমঝোতা স্মারকে চুক্তি বলে উল্লেখ করছে। এসময় মন্ত্রী প্রশ্ন করে বলেন, শিক্ষিত মানুষগুলো অশিক্ষিতের পরিচয় দিচ্ছে। শুক্রবার বিকেলে নীলফামারীর সৈয়দপুরের একটি রিসোর্টে রংপুর বিভাগীয় আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

তিনি আরও বলেছেন, বিএনপির কথাবার্তায় মনে হয় খালেদা জিয়া যখন অসুস্থ্য হয়, তখন নেতারা খুঁশি হয়। তারা বলে বিদেশে নেয়া ছাড়া বেগম খালেদা জিয়ার জীবণ সংকটাপন্ন। কিন্তু প্রতিবারে দেখা যায় তিনি দেশে সুস্থ্য হয়ে ঘরে ফিরে যায়। তারা বেগম খালেদা জিয়ার জন্য কতটুকু মায়া কান্না করেন সেটি হচ্ছে বড় প্রশ্ন ?

এছাড়াও মন্ত্রী বলেছেন, এখন বিএনপির নেতাদের তারেক ভূতে পেয়ে বসেছে। নেতারা পদ নিয়ে শঙ্কার মধ্যে আছেন। এমনকি কিছুদিন আগেও বিএনপি মহাসচিব খুঁজছেন শিরোনামে পত্রিকা প্রকাশিত হয়েছে। এতে কেঁদেও দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সভায় মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, দেশনেত্রী শেখ হাসিনা এখনও দিনে ১৮ঘন্টা কাজ করেন। তাই আমাদের দলের নেতা-কর্মীদের আলস্য পেয়ে বসলে সেটি সমিচীন হবে না। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য শাহজাহান খান এমপি।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ.এন আশিকুর রহমান, রংপুর বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পদক শ্রী সুজিত রায় নন্দিসহ রংপুর বিভাগের ৮জেলার সংসদ সদস্য ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

 

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo