• শিক্ষা

বাকৃবিতে ইয়াসের আন্তর্জাতিক সম্মেলন: অংশগ্রহণ পাঁচ দেশের সদস্যদের

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (ইয়াস) এর ৬৭তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্ভোধনী অনুষ্ঠিত হয়েছে । 

সম্মেলনে অংশগ্রহণ করে বাংলাদেশ, নেপাল, সুইজারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডসের ইয়াস সদস্যসহ বাকৃবি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রায় ৮০জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ইয়াস বাংলাদেশের বাকৃবি শাখা। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ইয়াস বাংলাদেশের বাকৃবি শাখার আঞ্চলিক পরিচালক মোহাম্মদ তামমি রাজ। উদ্ভোধনী অনুষ্ঠানসহ বাকৃবিতে তিন দিন চলবে বিভিন্ন বৈজ্ঞানিক কর্মশালা।

বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো হারুন-অর-রশিদের সভাপত্বিতে ও নেপালের রাবি রাউতের সঞ্চালনায় আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো আব্দুর রহিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড.  মো সাইদুর রহমান। 

ড. আব্দুর রহিম বলেন, খাদ্য ব্যবস্থা এমনভাবে করতে হবে যাতে অপুষ্টির সমস্যা সমাধান করা যায়। সঠিক কৃষি ব্যবস্থার মাধ্যমে অপুষ্টি জনিত সমস্যা সমাধান করা সম্ভব।উল্লেখ্য, ইয়াস একটি ইন্টারন্যাশনাল ছাত্র সংস্থা যেটি এগ্রিকালচার এবং এগ্রিকালচার সম্বন্ধীয় বিষয়ে ছাত্র-ছাত্রীদের একতাবদ্ধ করে কৃষিতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে। বিশ্বের প্রায় ৬০টি দেশের এর কার্যক্রম। বাংলাদেশ তন্মধ্যে অন্যতম। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইয়াসের লোকাল কমিটি রয়েছে।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo