• লিড নিউজ
  • বিনোদন

আগের দুটি বিয়ে ছিল চমকের স্বামীর!

  • Lead News
  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে বিয়ে করে আলোচনার জন্ম দেন তিনি।

এই খবর নিয়ে যখন চমক একের পর এক মিডিয়া কাভারেজ নিয়ে যাচ্ছেন ঠিক সেই সময় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

চমকের স্বামী আজমান নাসিরের আগেও দুটি বিয়ে ছিল। দুই ঘরেই রয়েছে কন্যাসন্তান।

২০০৮ সালের ১০ জুন নাসিরের প্রথম বিয়ে হয়। এর মাস খানেক পর স্টুডেন্ট ভিসায় স্ত্রী সামান্তা ইসলামকে নিয়ে লন্ডনে পড়াশোনা করতে যান তিনি। অর্থের যোগান না থাকায় শেষ পর্যন্ত পড়াশোনার পাঠ না চুকিয়েই দেশে ফেরেন তারা। এরপর ২০১১ সালের নভেম্বরে তাদের ঘরে কন্যাসন্তানের জন্ম হয়। কিন্তু দাম্পত্যকোলাহলে ২০২০ সালের অক্টোবরে সামান্তার সঙ্গে ডিভোর্স হয় নাসিরের।

প্রথম সংসারে থাকাকালীন সময়েই নাসিরের জীবনে আসে এক মডেল। ওই মডেল এখন চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। সেই মডেল কাম-নায়িকার ‘ডেডবডি’ নামে একটি সিনেমা মুক্তিও পেয়েছে। সেই প্রেম অবশ্য বেশিদিন টেকেনি। নাসিরের অর্থনৈতিক অবস্থা ভালো না জানার পরেই কেটে পড়েন মডেল।

এর মধ্যে লামিয়া ফারহিনের সঙ্গে সম্পর্কে জড়ান নাসির। লামিয়া সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। অর্থবিত্ত কোনো কিছুতেই কমতি ছিল না। নাসিরের প্রেমের ফাঁদে পড়েন তিনি। প্রেমের সম্পর্ক থেকে ২০১৮ সালের ১৮ জুলাই বিয়ে সম্পন্ন করেন তারা।

এরপর ২০২০ সালের ডিসেম্বরে এই ঘরও আলো করে আসে কন্যাসন্তান। সংসার চলাকালীন নাসিরের সঙ্গে অভিনেত্রী চমকের পরিচয় হয়। যা নিয়ে তাদের সংসারে শুরু হয় টানাপোড়েন। দুজনই সিদ্ধান্তে আসেন বিচ্ছেদের। ২০২৩ সালের অক্টোবর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের। তার একবছর না পেরুতেই নাসিরের তৃতীয় স্ত্রী হন ছোট পর্দার অভিনেত্রী চমক।

এদিকে, চমকও ২০১৪ সালের নভেম্বরে বিয়ে করেছিলেন। তার সাবেক স্বামীর নাম খান এইচ কবির। সেসময় তাদের কয়েকটি ছবিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যদিও চমক দাবি করেছিলেন, ‘ছবির ছেলেটি তার প্রেমিক। ’ ওই ঘটনার পর বেশ সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo