• লিড নিউজ
  • শিক্ষা

প্রত্যয়ে উত্তাল বাকৃবি: শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকেরা সর্বাত্মক কর্মবিরতি এবং বাকৃবির ৩য় শ্রেণি কর্মচারী পরিষদ, ৪র্থ শ্রেণি কর্মচারী পরিষদ ও কারিগরি কর্মচারী সমিতির কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে।

মঙ্গলবার (২ জুলাই) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের করিডোরে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক ও কর্মচারীরা।  

শিক্ষকদের দ্বিতীয় দিনের সর্বাত্মক কর্মবিরতিতে বাকৃবিতে কোনো ধরনের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয় নি এবং তারা কোনো প্রশাসনিক কার্যক্রমেও অংশগ্রহণ করেন নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাকৃবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা।

বাকৃবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার বলেন, অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে আমরা সর্বাত্মক কর্মসূচি পালন করছি। আমরা ক্লাস পরীক্ষা কিছুই নিচ্ছি না। আমাদের দাবি মানা না হলে আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। শিক্ষার্থীদের ক্ষতিও আমরা পুষিয়ে দিবো। প্রয়োজন হলে অনলাইনে ক্লাস নিয়ে এবং বন্ধের দিনে ক্লাস নিয়ে আমরা তাদের ক্ষতি পুষিয়ে দিবো।

অন্যদিকে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বাকৃবির তিনটি কর্মচারী সংগঠনের কর্মচারীরা দ্বিতীয় দিনের মতো একযোগে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে।

বাকৃবির ৪র্থ শ্রেণি কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক বলেন, বাংলাদেশ সরকার ঘোষিত অভিন্ন নীতিমালা এবং বেতন বৈষম্যের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আমাদের এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। সরকার ঘোষিত পেনশন সংক্রান্ত অভিন্ন নীতিমালা প্রত্যাহারের দাবিতে আমাদের এই আন্দোলন।

বাকৃবির ৩য় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি মো. মোশারফ বলেন,ফেডারেশনের নির্দেশনা মোতাবেক বাকৃবির তিনটি কর্মচারী সংগঠন আজকে অর্ধবিরতি পালন করেছে। আমাদের দাবি সর্বজনীন পেনশন প্রজ্ঞাপন ও অভিন্ন নীতিমালা প্রত্যাহার করতে হবে। আগামীকালও অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। ৪ জুলাই থেকে ৭ জুলাই পূর্ণদিবস কর্মবিরতি পালিত হবে। ৭ তারিখের মধ্যে দাবি না মানলে ফেডারেশনের নির্দেশনা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হবে।  

 

 

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo