• বিনোদন

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চলছে সোনাক্ষীর

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ সাত বছরের প্রেমের সম্পর্কে থাকার পর গত ২৩ জুন সাত পাকে বাঁধা পড়েন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। তবে বিয়ের মাত্র এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে ছুটতে হলো তাদের। এরপর থেকে নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চলছে।

গত শুক্রবার বিকালে জহির-সোনাক্ষী হাসপাতালে যান। নবদম্পতির হাসপাতালে প্রবেশ করার ভিডিও ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা। সেই ভাইরাল ভিডিও ঘিরেই জল্পনা শুরু হয়েছে ‘সোনাক্ষী সিনহা কি অন্তঃসত্ত্বা?’

অনেকের ধারণা, ‘বিয়ের আগেই সম্ভবত গর্ভধারণ করেছেন অভিনেত্রী! ‘কারণ, গত রোববার নিজস্ব অ্যাপার্টমেন্টে শুধু প্রিয়জনদের সাক্ষী রেখেই আইনি বিয়ে সারেন একেবারে সাধারণভাবে। বিয়ের পোশাকেও আর পাঁচজন বলিউড নায়িকার মতো ফ্যাশন ডিজাইনারের পেছনে কাড়ি কাড়ি টাকা খরচ করেননি তিনি। মা পুনম সিনহার বিয়ের শাড়ি পরেই কাগুজে বিয়ে সারেন সোনাক্ষী।

এদিকে কেন বিয়ের এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে যেতে হলো সোনাক্ষীকে, সেই বিষয়ে জানা গেছে, বাবা শত্রুঘ্ন সিনহা রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর সেজন্যই নবদম্পতিকে সেখানে যেতে হয়। 

লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রবীণ অভিনেতা। সম্ভবত মেয়ের বিয়ের পর শারীরিক অসুস্থতার জন্যই সংসদে গিয়ে এখনো পর্যন্ত শপথ নিতে পারেননি শত্রুঘ্ন সিনহা।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo