• স্বাস্থ্য

রূপগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলা হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রী ডা: সামন্ত লাল সেন। আগামী ১১ অক্টোবর ২০২৪ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (who) এর আওতায় দেশের ৩৫ টি রাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অংশগ্রহণে স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির ভ্যানু নির্বাচন ও কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে শনিবার (২৯ জুন) সকাল ৮ টায় মন্ত্রী  রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা

প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা এমপি, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য  গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক , স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম,স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আজিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোহাম্মদ মুশিউর রহমান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভী ফেরদৌস, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা প্রমূখ।

পরিদর্শনকালে স্বাস্থ্য মন্ত্রী সামন্ত লাল সেন সম্প্রতি রাসেলস ভাইপার নামীয় সাপের উপদ্রবের আতঙ্ক বিষয়ে বলেন, সরকারী হাসপাতাল উপজেলা পর্যায়ে সাপের বিষ নিধনে এন্টিভেনম রয়েছে। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেও আছে । এ সময় স্থানীয় নেতাকর্মী ও স্বাস্থ্য কর্মকর্তার দাবীর মুখে মন্ত্রী আরও বলেন, রূপগঞ্জের এ স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান অত্যন্ত মনোরম পরিবেশে। যোগাযোগ ব্যবস্থাও ভালো। শীঘ্রই এটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরনের কাজ করব।

মন্তব্য (০)





image

‎হাম এড়াতে ঈদে শিশুদের নিয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ জনস...

নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে গণপরিবহনে বাড়তি ভিড়, অবাধ য...

image

হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ...

image

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট ৫০০ ছ...

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও...

image

হাম ও উপসর্গে মোট মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

নিউজ ডেস্কঃ দেশে সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ...

image

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছু...

নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১...

  • company_logo