ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।শুক্রবার রাত ১১টার দিকে মুম্বাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে জালনা জেলার কাদওয়াঞ্চি গ্রামের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
একটি সুইফট ডিজায়ার জ্বালানি ভরার পরে ভুল দিক থেকে হাইওয়েতে প্রবেশ করলে এরটিগা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এরটিগাটি নাগপুর থেকে মুম্বাই যাচ্ছিল। সেটি ধাক্কা খেয়ে বাতাসে উড়ে হাইওয়ের ব্যারিকেডের ওপর আছড়ে পড়ে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় হাইওয়ে ও জালনা থানা পুলিশ। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক : নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে শুক্রবার (৫...
নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন বলেছেন, ইউক...
নিউজ ডেস্ক : যুদ্ধের অবসানের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির ...

মন্তব্য (০)