• লিড নিউজ
  • উদ্যোক্তা খবর

আন্তর্জাতিক যুব ফোরামের অধিবেশন সম্প্রচার করলো ঢাকাস্থ রাশিয়ান হাউজ

  • Lead News
  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ দ্বিতীয় আন্তর্জাতিক যুব নিউক্লিয়ার ফোরাম অবনিন্স্ক নিউ ২০২৪ এর কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে রোসাটম স্টেট কর্পোরেশনের তথ্য কেন্দ্রের সহযোগিতায় ‘ইনসপাওয়ার্ড বাই অ্যাটমস: আওয়ার ড্রিম ফর দ্য নেক্সট ৭০ ইয়ারস’ শীর্ষক একটি পূর্ণাঙ্গ অধিবেশন ঢাকাস্থ রাশিয়ান হাউজে অনুষ্ঠিত হয়েছে। অবনিন্স্ক দ্বিতীয় আন্তর্জাতিক যুব ফোরাম ‘নতুন’ (রাশিয়া) থেকে প্লেনারি সেশনটি বুধবার সরাসরি সম্প্রচার করা হয়। 

অধিবেশনে পারমাণবিক কোম্পানির শীর্ষ ব্যবস্থাপক ও ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি বিলবাও ওয়াই লিওন সামা, আঞ্চলিক পরমাণু শিক্ষা নেটওয়ার্ক স্টার-নেটের নির্বাহী পরিচালক, রাশিয়ান ফেডারেশনের ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি এমইপিএইচআইয়ের অধ্যাপক আন্দ্রে কোসিলভ, রোসাটমের মানবসম্পদ উপ-মহাপরিচালক তাতিয়ানা তেরেন্তিয়েভা এবং রাশিয়ান ফেডারেশনের উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কোসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অধিবেশনে বক্তারা বলেন, ৭০ বছর আগে বিশ্ব দেখেছে, কীভাবে একটি স্বপ্ন সত্যি হয়েছে। প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে মানবজাতির কল্যাণে পারমাণবিক শক্তি ব্যবহার করা হয়েছিল। পরমাণুর শক্তি এবং সম্ভাবনা দ্বারা অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানী, প্রকৌশলী, লেখক, শিল্পী, চিকিৎসক, শিক্ষক এবং আরও অনেকে বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলফলকে অবদান রেখেছেন।

অংশগ্রহণকারীরা পারমাণবিক শক্তির ভবিষ্যত এবং পারমাণবিক পরিবারের পাশাপাশি পরবর্তী ৭০ বছরে বিজ্ঞান ও প্রযুক্তিতে কীভাবে সাফল্য অর্জন করা যায়, সে বিষয়ে আলোচনা করেন।

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo