• শিক্ষা

আজ খুলল মাধ্যমিক স্কুল ও কলেজ

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গত ১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। ছুটি শেষে আগামী ৩ জুলাই নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কারণে ছুটি কমানো হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। 

যার কারণে আজ (বুধবার) নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। আর প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী ৩ জুলাই।

এদিকে, আগামী ১৩ জুলাই বেসরকারি শিক্ষক নিবন্ধনের পরীক্ষা থাকায় ওই দিনের মূল্যায়ন আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি কমানোর পাশাপাশি শনিবার সাপ্তাহিক ছুটি কার্যকর থাকবে। তবে আগে থেকেই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন তৈরি করায় জুলাই মাসের শনিবারগুলোতে মূল্যায়ন চলবে। ফলে এ মাসে মূল্যায়নের দিনগুলোতে শনিবার ছুটি থাকছে না।

দু-দিন সাপ্তাহিক ছুটি থাকলেও এর আগে তাপদাহের কারণে কয়েকদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় ঈদের আগে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিল।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo