• জাতীয়

স্পীকারের সাথে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধির বিদায়ী সাক্ষাৎ 

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি'র সাথে ২৫ জুন(মঙ্গলবার) তাঁর কার্যালয়ে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েট বিদায়ী সাক্ষাৎ করেন।  

সাক্ষাৎকালে তাঁরা শিশু অধিকার, শিশু অপরাধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের পথশিশুদের সামগ্রিক অবস্থার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, পিতা-মাতা ও অভিভাবকবিহীন পথশিশুরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। 

স্পীকার বলেন, পথশিশুদের কাউন্সেলিং করার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সকলকে সচেষ্ট হতে হবে।   

ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, বাংলাদেশ শিশু অধিকার, নারীর ক্ষমতায়ন, কোভিড পরিস্থিতি মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। তিনি এসময় স্পীকারের নেতৃত্বদানকারী ভূমিকার প্রশংসা করেন। 

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু ৮ জুন

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি সন্দেহে ধড়পাক...

image

জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্...

নিউজ ডেস্ক : বাধ্য হয়ে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়ে...

image

পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান

নিউজ ডেস্ক : শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন প...

image

ঈদ শেষে কর্মব্যস্ত জীবনে ফিরছেন রাজধানীবাসী, বেড়েছে গাড়ির...

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শে...

image

স্থানীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সই করতে হবে ‘অঙ্গী...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ র...

  • company_logo