• জাতীয়

প্রধানমন্ত্রীর জন্য আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে ৫০০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা।

রবিবার দুপুর সোয়া ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ‘কুইন’ জাতের এই আনারসগুলো হস্তান্তর করা হয়।

আখাউড়া স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার ত্রিপুরার বিখ্যাত এ আনারস মোট একশোটি কার্টনে ভরা ৬০০ পিস গ্রহণ করেন। তার কাছে ফলগুলো হস্তান্তর করেন ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দীপক বৈদ্য।

ড. দীপক বৈদ্য জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপহার এই আনারস। এটি বিশ্বের অন্যতম সেরা জাতের একটি। খেতে খুবই সুস্বাদু ও রসালো। এই শুভেচ্ছা উপহারের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধুর সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সেখানে চট্টগ্রামের ভারতীয় উপহাইকমিশনের কর্মকর্তা সজীব চক্রবর্তী ও বিএসএফের ৪২ ব্যাটালিয়নের ইনচার্জ সন্তোষ কুমারসহ দুই দেশের ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু ৮ জুন

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি সন্দেহে ধড়পাক...

image

জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্...

নিউজ ডেস্ক : বাধ্য হয়ে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়ে...

image

পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান

নিউজ ডেস্ক : শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন প...

image

ঈদ শেষে কর্মব্যস্ত জীবনে ফিরছেন রাজধানীবাসী, বেড়েছে গাড়ির...

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শে...

image

স্থানীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সই করতে হবে ‘অঙ্গী...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ র...

  • company_logo