• কূটনৈতিক সংবাদ

এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলো আর্মেনিয়া

  • কূটনৈতিক সংবাদ

ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ বিশ্বজুড়ে ফিলিস্তিনের ওপর মানুষের সমর্থন আগের চেয়ে আরও বাড়তে শুরু করেছে। ইতোমধ্যেই বহু দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে শুরু করেছে। নতুন করে এই তালিকায় এবার যুক্ত হলো আর্মেনিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। 

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। প্রায় ৮ মাস ধরে সেখানে সংঘাত চলছেই।

গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর সম্প্রতি ইউরোপজুড়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়তে শুরু করেছে।

এখন পর্যন্ত বিশ্বের প্রায় ১৫০টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত এপ্রিলে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ রাষ্ট্রের মর্যাদা দেওয়ার প্রস্তাব তোলা হয়। সেখানে ১৯৩টি দেশের মধ্যে ১৪৩টি দেশই এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

গত মাসের শেষ দিকে একযোগে ইউরোপের তিন দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এরপরেই স্লোভেনিয়াও একই ধরনের ঘোষণা দেয়।

এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর আর্মেনিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। অপরদিকে আর্মেনিয়ার এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

 

মন্তব্য (০)





image

বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেব...

নিউজ ডেস্ক : পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে আঞ...

image

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ...

image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ...

image

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাং...

নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বি...

image

‎সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিব...

নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজ...

  • company_logo