• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুক হামলায় নিহত ৩, আহত ১০

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আরকানসাসের একটি সুপারমার্কেটে বন্দুক হামলায় ৩ বেসামরিক নিহত এবং দুই পুলিশ কর্মকর্তাসহ আরও ১০ জন আহত হয়েছেন।  আরকানসাস স্টেট পুলিশ জানিয়েছে, শুক্রবার এক বন্দুকধারীর এই হামলা চালিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ফোরডিস শহরের ম্যাড বুচার গ্রোসারিতে এই ঘটনা ঘটেছে। ৩ হাজার ২০০ মানুষের এই শহরটি লিটল রক থেকে প্রায় ৭০ মাইল (১১২ কিলোমিটার) দক্ষিণে অবিস্থত।

আরকানসাস স্টেট পুলিশের ডিরেক্টর মাইক হাগার সাংবাদিকদের বলেছেন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ওই বন্দুকধারীও আহত হয়েছেন।

হাগার বলেন, ‘দুর্ভাগ্যবশত ১১ জন বেসামরিককে গুলি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন নিহত হয়েছেন। পাল্টাপাল্টি গোলাগুলির সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হন। সন্দেহভাজন ওই ব্যক্তিকেও গুলি করে পুলিশ। তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।’

আহত পুলিশ কর্মকর্তা, বেসামরিক ও সন্দেহভাজন ওই ব্যক্তির জীবনের ঝুঁকি নেই বলে আশা করা হচ্ছে। তবে বেসামরিকদের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য (০)





image

মৃত্যুর ঠিক আগে ভাইকে যে গোপন সত্য বলে যান প্রিন্সেস ডায়ানা

নিউজ ডেস্ক : মর্মান্তিক মৃত্যুর বহু বছর পর প্রিন্সেস ডায়ানা...

image

এশিয়ায় কোন দেশে জ্বালানি তেলের দাম কত

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা এবং নিজ নিজ দেশ...

image

কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু, অভিযানে বন্ধ অবৈ...

নিউজ ডেস্কঃ কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি পর্যটক নিহতের পর অ...

image

‎দেশে বাড়ার দিনে বিশ্ববাজারে তেলের দামে পতন

আন্তর্জাতিক ডেস্ক: দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দিনেই আন...

image

ইরানে সরকারি আয়োজনে বিশাল সমাবেশ, অস্ত্র হাতে লড়াইয়ের অঙ্...

নিউজ ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানে সরকারি উদ্যোগে আয়োজি...

  • company_logo