• রাজনীতি

হঠাৎ অসুস্থ খালেদা জিয়া মধ্যরাতে হাসপাতালে ভর্তি

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (২১ জুন) রাত সাড়ে ৩টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, চিকিৎসকদের পরামর্শক্রমে ম্যাডামকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

এর আগে রাত ৩টা ৫মিনিটে এভারকেয়ার হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সর্বশেষ গত ০২ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে আসেন খালেদা জিয়া। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুদিন চিকিৎসা দেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত মুশ...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ...

image

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় আ.লীগের পেট্রোল ...

২

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্র...

image

বিএনপি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়েছে : নাসীরুদ্দীন ...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি &l...

image

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

৪

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ২০ থে...

image

‘জাল স্বাক্ষর’ ব্যবহার করে হাসিনার পাসপোর্ট-এনআইডির জন্য ...

৫

নিউজ ডেস্কঃ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল...

  • company_logo