• লিড নিউজ
  • জাতীয়

জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ঈদুল আজহার ৫ জামাত অনুষ্ঠিত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে পবিত্র ঈদুল আজহার নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় ৮টা, তৃতীয় ৯টা, চতুর্থ সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হয়। 

সকাল ৭টায় প্রথম জামাতে  ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির ছিলেন জাতীয় মসজিদের মুয়াজ্জিন (অব:) হাফেজ ক্বারী মো. আতাউর রহমান।

সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন বায়তুল মুকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির ছিলেন এই মসজিদের খাদেম আব্দুল হাদী।

সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড.মাওলানা আবু সালেহ পাটোয়ারী। এতে মুকাব্বির ছিলেন জাতীয় মসজিদের খাদেম মো. জসিম উদ্দিন।

সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করেন জামেয়া আরাবিয়া মিরপুরের মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান। মুকাব্বির ছিলেন বায়তুল মুকাররমের খাদেম রুহুল আমিন।

সকাল পৌনে ১১টায় পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। মুকাব্বির ছিলেন জাতীয় মসজিদের খাদেম মো. আক্তার মিয়া।
প্রতিটি জামাতে দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এসময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।

 

মন্তব্য (০)





image

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু ৮ জুন

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি সন্দেহে ধড়পাক...

image

জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্...

নিউজ ডেস্ক : বাধ্য হয়ে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়ে...

image

পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান

নিউজ ডেস্ক : শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন প...

image

ঈদ শেষে কর্মব্যস্ত জীবনে ফিরছেন রাজধানীবাসী, বেড়েছে গাড়ির...

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শে...

image

স্থানীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সই করতে হবে ‘অঙ্গী...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ র...

  • company_logo