• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার পশ্চিমা নেতাদের ‘চোর’ বলে গালি দিলেন পুতিন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার জব্ধ করা সম্পদ থেকে ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলার সহায়তার সিদ্ধান্তে বেজায় চটেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, পশ্চিমারা যেভাবে মস্কোর সঙ্গে আচরণ করেছে তাতে দেখা যাচ্ছে যে কোনো দেশ একই ধরনের 
সম্পদ জব্দের শিকার হতে পারে।

পুতিন বলেন, সকল চাতুরী সত্ত্বেও, চুরি অবশ্যই চুরিই থেকে যাবে। তাদের এর জন্য শাস্তি পেতে হবে।   

রাশিয়ার জব্দ করা সম্পদের মুনাফা থেকে ইউক্রেনকে ৫০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। জি-৭ এর এবারের সম্মেলনটি বৃহস্পতিবার ইতালির আপুলিয়ায় শুরু হয়ে শনিবার পর্যন্ত চলার কথা রয়েছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার জব্দকৃত সম্পদকে একটি ‘উল্লেখযোগ্য ফলাফল’ বলে মন্তব্য করেছেন। পুতিনকে উদ্দেশ্য করে বাইডেন বলেছেন, আমরা পিছিয়ে যাচ্ছি না।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর প্রায় ৩২৫ বিলিয়ন ডলারের রুশ সম্পদ জব্দ করে পশ্চিমারা। আন্তর্জাতিক আইন অনুসারে, রাশিয়ার জব্দকৃত সম্পদ দেশগুলো ইউক্রেনকে দিতে পারে না। তাই আইনের ফাঁকফোকরে রাশিয়ার জব্দকৃত সম্পদের সুদ থেকে ইউক্রেনকে এই সহায়তা দেওয়া হবে।

জি-৭ এ পাস হওয়া ইউক্রেনের ওই সহায়তা প্যাকেজটি আগামী সপ্তাহে চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া চলতি বছরের শেষদিকে এই সহায়তা ইউক্রেনে পৌঁছাতে পারে।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে শুক্রবার (৫...

image

ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন বলেছেন, ইউক...

image

সরাসরি বৈঠকে বসতে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির

নিউজ ডেস্ক : যুদ্ধের অবসানের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির ...

image

দুঃসময়ে মমতাকে যে প্রস্তাব দিলেন হুমায়ুন কবির

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন মোড় ...

image

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে বাধা জব্দকৃত সম্পদ ইস্যু

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি প্রায় চূড়া...

  • company_logo