• শিক্ষা

পাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ নানা আয়োজনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং রোসাটম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

দিবসটি পালনে বুধবার (৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা যোগ দেন। পরে ক্যাম্পাস চত্বরে বৃক্ষরোপণ করেন উপাচার্য সহ অতিথিরা।

পরে বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-২ এ অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সামনে আমাদের বিশ্ববিদ্যালয়টিকে সবুজ করতে চাই। আর এজন্য শিক্ষক-শিক্ষার্থী সবাইকে এগিয়ে আসতে হবে। আর কাজটি করতে যদি সবাই মিলে প্রতিজ্ঞা করি তাহলে সফলতা আসবে। কাজেই এই মানসিকতা আমাদের থাকতে হবে। আর এই পরিবেশটাকে সুন্দর করতে হবে আমাদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম।

দিবসের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক জলবায়ু অর্থ ও পরিবেশ নীতি বিশেষজ্ঞ চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান।

সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মো. রাহীদুল ইসলাম। অনুষ্ঠাটি সঞ্চালনা করেন জনসংযোগ ও প্রকাশনা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফারুক হোসেন চৌধুরী। 

\"\"

বিশ্ব পরিবেশ দিবস পালনে একটি র‌্যালি বের করা হয়। পরে ক্যাম্পাস চত্বরে একটি গাছের চারা রোপণ করা হয়। বুধবার সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo