• লিড নিউজ
  • জাতীয়

১ টি গাছ কাটলে ৩ টি গাছ লাগান: প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিবেশ রক্ষায় আওয়ামী লীগ সারাদেশে গাছ লাগায়, আর বিএনপি-জামায়াত আন্দোলনের নামে হাজার হাজার বৃক্ষ ধ্বংস করে।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

সরকারপ্রধান বলেন, জাতির পিতা ১৯৭২ সালে পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেন। ঢাকার রেসকোর্স ময়দানে একটা সবুজ আচ্ছন্ন পরিবেশ তৈরির পদক্ষেপ নিয়েছিলেন। ১৯৭২ সালের ১৬ জুলাই তিনি সেখানে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন করেন। বৃক্ষরোপণের জন্য মানুষকে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করেন। কক্সবাজারে সমুদ্র সৈকতে যে ঝাউ বন সেটি জাতির পিতার উদ্যোগে রোপণ করা হয়। তাছাড়া আমাদের দ্বীপ অঞ্চল, বিশেষ করে চরাঞ্চলগুলোতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা এবং সেখানে প্রত্যেক প্রজাতির পশুপাখি জোড়ায় জোড়ায় ছেড়ে দেওয়া হয়। সেটা জাতির পিতা বঙ্গবন্ধু শুরু করে দিয়েছিলেন।

শেখ হাসিনা বলেন, এ দেশের মানুষকে রক্ষা করা আমাদের কর্তব্য। জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, তা থেকে দেশকে আমরা মুক্ত করতে চাই। সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। যে পদক্ষেপগুলো জাতির পিতা বঙ্গবন্ধু নিয়েছিলেন। 

এ সময় একটি গাছ কাটলে তিনটি গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

মন্তব্য (০)





image

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু ৮ জুন

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি সন্দেহে ধড়পাক...

image

জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্...

নিউজ ডেস্ক : বাধ্য হয়ে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়ে...

image

পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান

নিউজ ডেস্ক : শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন প...

image

ঈদ শেষে কর্মব্যস্ত জীবনে ফিরছেন রাজধানীবাসী, বেড়েছে গাড়ির...

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শে...

image

স্থানীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সই করতে হবে ‘অঙ্গী...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ র...

  • company_logo