ছবিঃ সিএনআই
লাইফস্টাইল ডেস্কঃ পাঞ্জাবি ছাড়া ছেলেদের ঈদ যেন অসম্পূর্ণ। ছেলেদের ঈদের পোশাক মানেই যেন পাঞ্জাবি। কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে দোকানে পণ্যের সমারোহ ও বাছাইয়ের সুযোগ এত বেশি থাকে যে, পছন্দের পাঞ্জাবি বেছে নেওয়া বেশ কঠিনই হয়ে পড়ে।পছন্দসই পাঞ্জাবি কেনার ক্ষেত্রে ৩টি বিষয়ে ভাবতে হয়- এটি ঠিকঠাকভাবে ফিট করছে কিনা, কাপড় যথেষ্ট আরামদায়ক কি না এবং রং ও ডিজাইন ক্রেতার পছন্দ কি না। তবে চাহিদামতো পাঞ্জাবির সাইজ আর পছন্দ মিললেও ক্রেতারা মূলত নির্ভর করেন নিজেদের বাজেটের ওপর।
ঈদের পাঞ্জাবি পছন্দের জন্য আপনাদের সাহায্য করতে পারে মাসাফ ফ্যাশন হাউস।মাসাফ ফ্যাশন হাউস নিয়ে এসেছে আরামদায়ক এবং খুব সুন্দর পাঞ্জাবি। যেসকল পাঞ্জাবি আপনার ঈদকে আরও অনেক বেশি সুন্দর করবে। মাসাফ ফ্যাশন হাউস ঈদকে কেন্দ্র করে এনেছে অনেক ভিন্ন ধারার এবং সুন্দর পাঞ্জাবি। এসকল পাঞ্জাবি গুলোর এবারের ঈদ ফটোসেশান এর কোরিওগ্রাফি করেছেন বাংলাদেশের স্বনামধন্য ফ্যাশন কোরিওগ্রাফার কে.এম. সাকিব। মাসাফ ফ্যাশন হাউস এর পাঞ্জাবি গুলো আপনার নজর কারবে । বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি পাবেন আপনারা মাসাফ ফ্যাশন হাউসে। অনেকেই দেশের শীর্ষ পোশাক ব্র্যান্ডগুলো থেকে পাঞ্জাবি কিনতে পছন্দ করেন, আবার অনেকেই অন্যান্য জায়গায় স্বকীয় ডিজাইন আর তুলনামূলক স্বল্পমূল্যের পণ্য খোঁজেন। আবার কেউ কেউ কাপড় কিনে নিজেদের মাপে পাঞ্জাবি সেলাই করিয়ে নিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।উৎসবের সময় দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজগুলো বিপুল পরিমাণ পাঞ্জাবি আনে। এগুলো থেকে পাঞ্জাবি কেনার সুবিধা হলো, তাদের শোরুম শপিং মলসহ সুবিধামতো অনেক স্থানেই খুঁজে পাবেন এবং পাঞ্জাবি সেলাই করাই থাকবে। বাড়তি ঝামেলা নিতে হবে না। নজরকাড়া ধরন এবং সূচিকর্মে সাজানো দেশের প্রথিতযশা ফ্যাশন ডিজাইনারদের নকশায় করা এই পাঞ্জাবিগুলো এক ধরনের নান্দনিক তৃপ্তি দেয়। এই ব্র্যান্ডগুলোর অনলাইনেও রয়েছে সরব উপস্থিতি, তাই পাওয়া যায় ঘরে বসেই পণ্য পাওয়ার সুবিধাও।ব্র্যান্ড হাউজগুলো ফ্যাশন চলতি ডিজাইন এবং নির্দিষ্ট গোষ্ঠীকে কেন্দ্র করে পণ্য ডিজাইন করে থাকে। তাই স্রোতের বিপরীতে চলতে যারা পছন্দ করেন, নিজেকে একটু স্বকীয়ভাবে উপস্থাপন করতে চান, তাদের এসব পণ্য পছন্দ নাও হতে পারে।
এদিকে নন ব্র্যান্ডের খুচরা বিক্রেতাদের কাছ থেকে পাঞ্জাবি কেনার সুবিধা হলো অনন্য ডিজাইন এবং দাম কিছুটা কম। তবে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কাপড়ের উপাদান ও মানের ব্যাপারে। আর বিক্রয়কর্মীর সঙ্গে দরদামেও হতে হবে পটু।এ ছাড়া, শৈল্পিক ডিজাইন আর মনমতো ফিটিংয়ের জন্য
বিশেষভাবে সেলাই করা পাঞ্জাবি রাখতে পারেন বিকল্প বিবেচনায়। এতে চাইলেই কোনো ডিজাইন এবং সূচিকর্ম নির্ধারণ করে দেওয়া যায় দর্জিকে। এতে ফ্যাব্রিকের মানের উপরও ক্রেতার নিয়ন্ত্রণ থাকে। সবচেয়ে বড় কথা, এখন যেহেতু ঈদ প্রায় চলে এসেছে, পাঞ্জাবি বানাতে দিলে তা সময়মতো হাতে না পাওয়ার আশঙ্কাই বেশি! আরেকটি জিনিস পাঞ্জাবি কেনার সময় খেয়াল রাখবেন। টেকসই, ফেব্রিকের মান এবং আরাম অন্যান্য বিষয়ের থেকেও বড় বিষয় হচ্ছে উৎসব শেষ হওয়ার পর পাঞ্জাবিটির উপযোগিতা কেমন। আর আপনাদের ঈদকে আরও সুন্দর করতে মাসাফ ফ্যাশন হাউস নিয়ে এসেছে আরামদায়ক এবং খুব রুচিসম্মত পাঞ্জাবি । সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।
মডেল : মাহমুদ রিফাত।
লাইফস্টাইল ডেস্ক: পৃথিবীর সবচেয়ে আপন সম্পর্কগুলোর একটি হলো ভ...
লাইফস্টাইল ডেস্কঃ দৈনন্দিন জীবনের অপরিহার্য পণ্য টুথপেস...
লাইফস্টাইল ডেস্ক: রান্নাঘরের পরিচিত একটি মসলা আদা। শুধু খাবা...
লাইফস্টাইল ডেস্ক: অফিসে কাজ করতে করতে বিকেলের দিকে হঠাৎই কিছ...
নিউজ ডেস্ক : অটোইমিউন কন্ডিশন বা রোগ নিয়ে বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রতি...

মন্তব্য (০)