• তথ্য ও প্রযুক্তি

এসি থেকে শব্দ, গন্ধ বের হলে যা করবেন

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: এখনো তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ। স্বস্তির বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিলেও রোদের তেজে আবারও আগের মতোই অবস্থা। এসময় এসি ব্যবহার করছেন কমবেশি সবাই। সারাক্ষণ এসি ব্যবহার করে নানান সমস্যা দেখে দিচ্ছে। হঠাৎ এসির থেকে শব্দ হওয়া, গন্ধ বের হওয়া মোটেই ভালো লক্ষণ নয়।

নানান কারণে এমন হতে পারে। তবে এসি থেকে শব্দ, গন্ধ বের হলে আপনাকে সাবধান হতে হবে। এটি এসি বিস্ফোরণের কারণও হতে পারে। এসি বিস্ফোরিত হওয়া থেকে সুরক্ষিত রাখতে এখানে কিছু বিষয় মাথায় রাখতে হবে। চলুন জেনে নেওয়া যাক-

>> প্রথমেই শনাক্ত করুন এসির শব্দ কেন হচ্ছে। নানান কারণে এসি থেকে শব্দ হতে পারে, বিভিন্ন ধরনের গন্ধ বের হয় এসি থেকে।

>> এসি ব্লোয়ার পরিষ্কার না করলে, এসির শীতল করার ক্ষমতা কমে যায় এবং এটি অতিরিক্ত গরম হয়ে যায় কারণ এটিকে ঘর ঠান্ডা করতে আরও পরিশ্রম করতে হয়। সুতরাং, ১৫ দিনে একবার ফিল্টার পরিষ্কার করতে হবে।

>> এসি আউটডোর ইউনিটগুলোতে, ধুলো জমেও কনডেন্সার কয়েলগুলোকে ব্লক করতে পারে, এতে এসির দক্ষতা হ্রাস পায় ও অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি বাড়ায়। তাই আউটডোর ইউনিটগুলোও পরিষ্কার রাখতে হবে।

>> এসির আউটডোর ইউনিটের চারপাশের জায়গাটি ভাল ভাবে বায়ুচলাচল হয়। ইউনিটের চারপাশে কমপক্ষে দুই ফুট ক্লিয়ারেন্স বজায় রাখার পরামর্শ দেওয়া হয়। ইউনিটের কাছে গ্যাসোলিন বা পেইন্টের মতো দাহ্য পদার্থ রাখা উচিত নয়।

>> এসি ইউনিট হিসাবে আলাদা তারের প্রয়োজন। এক্সটেনশন কর্ড ব্যবহার করলে সার্কিট ওভারলোড হতে পারে এবং অতিরিক্ত গরম হতে পারে। এতে আগুনের ঝুঁকি বেড়ে যায়।

>> এসি ওয়্যারিং চেক করতে কোম্পানির একজন টেকনিশিয়ানকে কল করা উচিত এবং আলগা সংযোগগুলো পরীক্ষা করানো উচিত। সম্ভাব্য সমস্যা দেখা দেওয়ার আগেই চিহ্নিত করে দুর্ঘটনা এড়ানো যায়।

>> এসি ইউনিট থেকে অস্বাভাবিক শব্দ বা গন্ধ আসন্ন বিপদের লক্ষণ। যদি এসি ইউনিট আওয়াজ করে, অত্যধিক কম্পন হয় বা পোড়া গন্ধ বের হয়, তাহলে অবিলম্বে এটি বন্ধ করে একজন টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করতে হবে।

 

 

মন্তব্য (০)





image

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ ...

image

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না যে অপশনটি চালু করলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের...

image

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, মিলবে যেসব সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষ...

image

হোয়াটসঅ্যাপে বাড়ছে সাইবার হামলা, ৫ উপায়ে সুরক্ষিত রাখুন অ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন...

image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

  • company_logo