• জাতীয়

শ্রীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালকসহ নিহত ২, আহত ১

  • জাতীয়

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত ট্রাকের পেছনে পিক আপের ধাক্কায় চালকসহ দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছেন।  রবিবার (২ জুন) ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় শিশুতোষ বিদ্যাঘরের পাশে দূর্ঘটনা   ঘটে।

নিহতরা হলেন,পিকআপ চালক চঞ্চল রায় (৩০) সুনামগঞ্জের  জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রামের নিতেশ রায়ের ছেলে। ও বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সিদ্দিক হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (৩৫)। এঘটনায় মামুন নামের আরও এক পিকআপের যাত্রী আহত হয়েছেন। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ জানান, ঢাকা থেকে ময়মনসিংহের দিকে একটি পিকআপ যাচ্ছিল। পিক আপটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় শিশুতোষ বিদ্যাঘরের ইউটার্নের কাছে আসলেই একটি অজ্ঞাত ট্রাকের পেছনে পিক আপটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। পরে আহত ও নিহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ লুবনা আক্তার বলেন, তিনজনকে হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায়। অপর একজন হাসপাতালে নিয়ে আসার ১০ মিনিটের মধ্যে মারা যায়। আর গুরুতর আহত একজনের অবস্থা খুবই আশংকাজনক তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।  

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুব মোর্শেদ বলেন, আজ ভোর ৪ টায় অজ্ঞাতনামা একটি গাড়ির সাথে পিকআপের সংঘর্ষ হয়। এতে পিক আপে থাকা দুই জনের মৃত্যু হয়েছে। মরদেহ পুলিশী হেফাজতে রয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা  নেয়া হবে।

মন্তব্য (০)





image

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু ৮ জুন

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি সন্দেহে ধড়পাক...

image

জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্...

নিউজ ডেস্ক : বাধ্য হয়ে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়ে...

image

পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান

নিউজ ডেস্ক : শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন প...

image

ঈদ শেষে কর্মব্যস্ত জীবনে ফিরছেন রাজধানীবাসী, বেড়েছে গাড়ির...

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শে...

image

স্থানীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সই করতে হবে ‘অঙ্গী...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ র...

  • company_logo