• কূটনৈতিক সংবাদ

প্রধানমন্ত্রীর সফরচীন সফর চূড়ান্ত করতে রোববার বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রসচিব

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর চূড়ান্ত করতে রোববার (২ জুন) বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। একইসঙ্গে সেখানে তিনি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন।

আগামী সোমবার (৩ জুন) বেইজিংয়ে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হবে। বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্রসচিব।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ সফরে চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও চীনের প্রতিশ্রুত অর্থছাড় ও বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার মতো ইস্যু গুরুত্ব পাবে। এছাড়া অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা, পরিচ্ছন্ন জ্বালানি এবং বন্যা মৌসুমে ব্রহ্মপুত্র নদের জলীয় তথ্য সরবরাহ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।  

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী জুলাই মাসে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে সেদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রী চীন সফরের আমন্ত্রণ গ্রহণও করেছেন। পররাষ্ট্রসচিবের সফরে প্রধানমন্ত্রীর বেইজিং সফরের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে।

মন্তব্য (০)





image

বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেব...

নিউজ ডেস্ক : পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে আঞ...

image

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ...

image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ...

image

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাং...

নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বি...

image

‎সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিব...

নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজ...

  • company_logo