• লিড নিউজ
  • রাজনীতি

'ঢাকায় রিকশা চালাচ্ছেন হাজারো বিএনপি নেতাকর্মী'

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী বলেছেন, আজ ফ্যাসিস্ট ও ভোটবিহীন সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ঢাকায় রিকশা চালাচ্ছেন। অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা দুর্নীতি করে দামি গাড়ি চালাচ্ছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রঘুনাথবাজারে জেলা বিএনপির কার্যালয়ে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বর্তমান সরকারের শরিক ১৪ দলের অন্যতম নেতা দিলীপ বড়ুয়ার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেছেন, বর্তমান সংসদের ৮০ শতাংশ এমপিই চোরাকারবারির সঙ্গে জড়িত। সেই সঙ্গে তারা হুন্ডি, স্বর্ণ চোরাচালান ও গুম-খুনের সঙ্গে জড়িত। ১৪ দলের নেতা দিলীপ বড়ুয়ার বক্তব্য অনুযায়ী এই যদি হয় মহান জাতীয় সংসদের এমপিদের অবস্থা তা হলে দেশের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে তা দেশের জনগণ বুঝতে পারছেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের সব প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া দেশের আসল চিত্র প্রকাশ করতে পারছে না। একটি সঠিক খবরও বাংলাদেশের মানুষ জানতে পারছে না। তারা আতঙ্কিত হয়ে আছে।

হযরত আলীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট মোখলেসুর রহমান জীবন, শফিকুল ইসলাম মাসুদ, আবু রায়হান রুপম, ফজলুল করিম তারা প্রমুখ।

মন্তব্য (০)





image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংস...

image

ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো ...

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ও পতিত স্বৈরাচারের দোসরদের ব...

image

দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান হা...

নিউজ ডেস্ক : দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের মাধ্যমে যারা রাষ...

  • company_logo