• লিড নিউজ
  • জাতীয়

বিমানবন্দরে শিয়াল, ২৫ মিনিট দেরিতে নামল বিমান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে শিয়ালের কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ২৫ মিনিট দেরিতে অবতরণ করে।  শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আজ সকাল ৮টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল। ওই সময় রানওয়েতে একটি শিয়াল এদিক–সেদিক ছোটাছুটি করছিল। তখন বিমানের পাইলট বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান। এ সময় বিমানটি ওপরে চক্কর দিতে থাকে। পরে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা শিয়ালটি তাড়িয়ে দিলে নির্ধারিত সময়ের প্রায় ২৫ মিনিট পর পৌনে ৯টার দিকে সেটি অবতরণ করে।

এ সম্পর্কে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, বিষয়টি বড় ধরনের কিছু না। দ্রুত নিরাপত্তাকর্মীরা ব্যবস্থা গ্রহণ করায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মন্তব্য (০)





image

শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে...

নিউজ ডেস্ক : শিল্পে গ্যাসের সরবরাহ কাল থেকে দেড় মাস আগের অবস...

image

যে কারণে পে-স্কেলের খসড়া পায়নি আইন মন্ত্রণালয়

নিউজ ডেস্ক : ‘এক সপ্তাহের মধ্যে গেজেট হওয়ার কথা ছিল। ক...

image

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রাম...

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মু...

image

‎শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্ত...

নিউজ ডেস্ক: বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযু...

image

‎রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহ...

  • company_logo