• রাজনীতি

ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে: শামীম ওসমান

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন"ফতুল্লার এই (লালপুর) এলাকার বাড়ি-ঘর রাস্তা থেকে দেড় ফুট নিচে। পানি কখনো উপরের দিকে উঠবে না। পানির শ্রোত নিচের দিকে। আমরা এর সমাধানে এলজিইডি’র কাছে একটি প্রজেক্ট দিয়েছি। এই ফতুল্লা থেকে ৯০ লাখ টাকা বকেয়া বিল পায়, যা পরিশোধ করা হয় নাই। এখন এই টাকাটা কে পরিশোধ করবে। আমি আজ জেলা প্রশাসক সাহেবের সাথে কথা বলেছি যে, কে এই ৯০ লাখ টাকা দিবে। আমি বিদ্যুৎ মন্ত্রীর কাছে আবেদন করবো এই টাকাটা মওকুফ করার জন্য, আর এই আবেদনটা যাবে জেলা প্রশাসক হয়ে। মওকুফ করলে করবে, আর না করলে আমাদেরই কিছু একটা করতে হবে।

বুধবার (২৯ মে) বিকেলে ফতুল্লা এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন।

শামীম ওসমান বলেন, যারা বিত্তবান আছেন তারা এগিয়ে আসলে ভালো হয়। পানি বন্দি মানুষকে, পানি থেকে মুক্ত করা সোয়াবের কাজ। এখানকার মানুষের ঘর, এমনকি মসজিদে পর্যন্ত ময়লা দুর্গন্ধযুক্ত পানি ঢুকে গেছে। ডিএনডির পাম্প পানি টানতেছে, মানুষ মনে করে সাথে সাথে পানি নেমে যাবে; মিনিমাম ৭২ঘন্টা লাগবে পানি নামতে। আর যেই পরিমানে বৃষ্টি হইসে, এটি নামতে একটু সময় লাগবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি আলাদা গুরুত্বপূর্ণ সেন্টার হয়ে যাচ্ছে। তিনটা মেট্রোরেলের লাইন এখানে এসে থামবে। মেডিকেল কলেজ হবে। কিন্তু এই (জলাবদ্ধতা) সমস্যার সমাধান করতে পারছি না। কারণ এই (লালপুর) এলাকাটা খুব ঝামেলা করছে। এলাকার বাড়ি গুলো নিচু করে বানানো হয়েছে।

তিনি আরও বলেন, এটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। এই সরকারের আমলে সব সমস্যার সমাধান হবে। হয়তো একটু লেট হয়েছে। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। কে কোন দল করে দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে, মানুষ ভালো আছে কিনা।

এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম, বক্তবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু প্রমুখ।

মন্তব্য (০)





image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংস...

image

ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো ...

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ও পতিত স্বৈরাচারের দোসরদের ব...

image

দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান হা...

নিউজ ডেস্ক : দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের মাধ্যমে যারা রাষ...

  • company_logo